২৮ এপ্রিল দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর
২৮ এপ্রিল দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর
পবিত্র রমজান মাস আজ রোববার থেকে শুরু হয়েছে। বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস। এবং আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর।
জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, শনিবার রাতে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবে কদর।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ মার্চ বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
ছবিঃ সংগ্রহ

