বিসিএস

৩৭ ও ৩৯তম বিশেষ বিসিএস নন -ক্যাডার ফল প্রকাশ আজ

৩৭তম ও ৩৯তম বিশেষ বিসিএস নন -ক্যাডারের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত আজ নেওয়া হবে। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে আজ কমিশন সভায় ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৬৭জন এবং ৩৯তম বিশেষ বিসিএস থেকে ৫৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।

এপ্রিল মাসের প্রথমদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মার্চে ৪০তম বিসিএসের ঐচ্ছিকের লিখিত পরীক্ষা শুরু করার চিন্তা-ভাবনা করছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

৩৮তম বিসিএসের ফলাফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে। ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

ছবিঃসংগ্রহ

আরও খবর