৬৪টি ফিরতি হজ্জ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজী
৬৪টি ফিরতি হজ্জ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজী
পবিত্র হজ্জ পালন শেষে ৬৪টি ফিরতি হজ্জ ফ্লাইটে ২৩ হাজার ৫২৬ জন হাজী দেশে ফিরেছেন।
বাংলাদেশ বিমানের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ্জ যাত্রীরা দেশে ফিরেছেন।
হজ্জ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৪ জুলাই ফিরতি হজ্জ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ্জ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ্জ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩০ হাজার ৬৪৫ জন হজ্জ যাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

