কাবা

চলতি বছর হজ্জ পালনের উদ্দেশ্যে ৯৬ হাজার ৯১৯ জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এখনও  পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) মধ্যরাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এবার হজ্জ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১২১ জন।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্জের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজ্জ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ্জ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর