রাষ্ট্রপতি আবদুল হামিদ

টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত  টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই  সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

পর পর  তিন ম্যাচে যথাক্রমে  ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতে  অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।

রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর