টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
পর পর তিন ম্যাচে যথাক্রমে ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।
রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
ছবিঃ সংগ্রহ

