সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে
দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বাড়তে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

