কাবা

২০২০ সালে হজযাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়

২০২০ সালে বাংলাদেশের সকল  হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ । মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হবে ।

রোববার আশকোনায় হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন , ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। কিন্তু ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন ।

তিনি আরো বলেন , ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি পাবে। এখন থেকে হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার-সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , এ বছর সৌদি সরকারের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতাধীন প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছে। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ , পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর , গণপূর্ত অধিদফতর , বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিগণ ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর