২০২০ সালে হজযাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়
২০২০ সালে হজযাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়
২০২০ সালে বাংলাদেশের সকল হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ । মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হবে ।
রোববার আশকোনায় হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন , ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। কিন্তু ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন ।
তিনি আরো বলেন , ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি পাবে। এখন থেকে হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার-সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।
ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , এ বছর সৌদি সরকারের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতাধীন প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছে। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ , পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর , গণপূর্ত অধিদফতর , বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিগণ ।
ছবিঃ সংগ্রহ

