কফি

আজ আন্তর্জাতিক কফি দিবস

আজ ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক কফি দিবস। বিশ্বের কোনো কোনো অঞ্চলে কফি দিবস বা কোথাও কোথাও জাতীয় কফি দিবস নামেও পরিচিত। বিশ্ব ব্যাপী এই দিনটি ২৯ সেপ্টেম্বর পালিত হয়ে থাকে। তবে কোন কোন দেশে এ তারিখে ভিন্নতা দেখা গেছে। এই দিনটিতে কফিপ্রেমীরা তাদের প্রিয় এই পানীয়টি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান করে থাকেন।

বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয় কফি। পানির সাথে ফুটিয়ে রান্না করা ‘কফি বীজ’ নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে।

কফি শরীরের জন্য বেশ উপকারি। ক্যাফেইনের অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে। কিন্তু খালি পেটে কফি শরীরের পক্ষে মারাত্মক। আর তা যদি হয় ব্ল্যাক কফি, তাহলে ক্ষতির পরিমাণ কয়েক গুন বেড়ে যায়।

ঘুম থেকে উঠে সরাসরি কফি পান করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। শুধু তাই নয়, রাতভর শরীরে নানা রকম প্রক্রিয়া চলার কারণে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হয়। এই অবস্থায় খালিপেটে কফি পড়লে গা গুলোনো ও বমির মতো সমস্যা দেখা দেয়। তাই দিনের যে সব সময় দেহে কোলেস্টেরলের মাত্রা কম থাকে, তখন কফি পান করাই বুদ্ধিমানের কাজ। অর্থাত্‍ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কফি খাওয়ার আদর্শ সময়। তবে লাঞ্চ বা ডিনারের পর কফি এড়িয়ে চলাই ভালো। এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটে।

হৃদরোগ প্রতিরোধে কফি বেশ কার্যকর পানীয়। কফি হৃদযন্ত্রের প্রদাহ কমায় ও হৃদরোগ প্রতিরোধ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কম থাকে। কফি পানে আমাদের দৃষ্টিশক্তির উন্নতি হয় এবং অন্ধত্ব প্রতিরোধ করে।

হার্ভাড মেডিকেল বিদ্যালয়ের গবেষকদের মতে, যারা দিনে দুই থেকে তিনবার কফি পান করেন তারা কম হতাশায় ভোগেন। কফির মূল উপাদান ক্যাফেইন এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।  

ছবিঃ সংগ্রহ

আরও খবর