আজ আন্তর্জাতিক পর্বত দিবস
আজ আন্তর্জাতিক পর্বত দিবস
আজ আন্তর্জাতিক পর্বত দিবস । প্রতি বছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় । এবারের প্রতিপাদ্য বিষয় ‘ মাউন্টেইস মেটার অফ ইয়োথ ‘। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পর্বতারোহীদের সংগঠনগুলো ।
পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্য বিনষ্ট হওয়া সভ্যতা ধ্বংসের নামান্তর। নানা কারণে পরিবেশের ভারসাম্য ধ্বংস হচ্ছে সারাবিশ্বে। মানুষের অসচেতনতা, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি কারণে ধ্বংস হচ্ছে পরিবেশ। পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য ধংস হচ্ছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ত্বরান্বিত হচ্ছে। এছাড়া, পাহাড় পর্বত ধ্বংসের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে, পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়। এখানে অবাধে কাটা হচ্ছে টিলা-পাহাড়। এ ব্যাপারে প্রচলিত আইনেরও প্রয়োগ নেই বললেই চলে। এটা বন্ধ করা প্রয়োজন ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আজ মন্ত্রণালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
ছবিঃ সংগ্রহ

