আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস । ইউনেস্কো এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ বহুভাষায় সাক্ষরতা , উন্নত জীবনের নিশ্চয়তা ‘ । সারা বিশ্বব্যাপী ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি । দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেছেন ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন , শতভাগ সাক্ষরতা অর্জনে সাক্ষরতা কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে । তাই এ লক্ষ্যে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি , বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি ।
তিনি আরো বলেন , শিশুরা মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শিখলে তা বিভিন্ন দেশ ও জাতির সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করবে । একই সাথে নতুন নতুন অভিজ্ঞতালদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন , বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে । দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা দানের লক্ষ্যে ৬৪ জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার । আমাদের নিরলস ও অব্যাহত প্রচেষ্টার ফলে বিগত এক দশকে সাক্ষরতার হার ২৮.১২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৩.৯ শতাংশে উন্নীত হয়েছে ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ( বিবিএস ) সর্বশেষ হিসেব অনুযায়ী , বর্তমানে সাক্ষরতার হার বেড়ে ৭৩.৯ শতাংশে উন্নীত হয়েছে । ২০১৮ সালে যা ছিল ৭২.৯ শতাংশ । ২০১৯ সালে ৭ থেকে ১৫ বছর পর্যন্ত সাক্ষরতার হার ৭৩.২ শতাংশ । ১৫ বছর বয়সীদের গড় সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ ।
এইচ/
ছবিঃ ইউনেস্কো

