এলপিজি গ্যাস

আজ থেকে এলপিজির দাম বাড়ানো হচ্ছে

আজ ৪ অক্টোবর থেকে সারাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হচ্ছে। কোম্পানিগুলো প্রতি সিলিন্ডারে ৩০ থেকে ৫০ টাকা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডার ভোক্তাদের কিনতে হবে ৮০০ থেকে ৮২০ টাকায়। গতকাল শনিবার পর্যন্ত যা ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

এলপিজি বিপণনকারী কোম্পানিগুলো একযোগে ঘোষণা না দিলেও ইতোমধ্যে পৃথকভাবে দাম বাড়ানোর কথা নিজেদের পরিবেশকদের জানিয়েছে।

বাড়ানোর কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধির বিষয়কে সামনে এনেছেন ব্র্যান্ডগুলোর কর্মকর্তারা। তারা বলেন, এতে এলপিজির আমদানি ব্যয় টনপ্রতি ৩৫ ডলার বেড়েছে। এ জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা বাড়াতে হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর