আজ থেকে খুলছে মসজিদে নববী
আজ থেকে খুলছে মসজিদে নববী
আজ থেকে মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লি মসজিদে উপস্থিত হতে পারবেন। ৩১ মে রবিবার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ পদক্ষেপ নিয়েছেন।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরোপিত লকডাউনে মসজিদটি বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। তবে লকডাউন শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইতিমধ্যে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। মুসল্লিরা মার্বেলের মেঝেতে নিজেদের সঙ্গে আনা জায়নামাজে নামাজ আদায় করবেন। নামাজ পড়ার সময় অবশ্য করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে।
সেই হিসেবে মুসল্লিদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে।
ছবিঃ সংগ্রহ

