ওবায়দুল কাদের

আজ দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ।

তিনি গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ।

মাহবুব উল আলম হানিফ বলেন , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ রয়েছেন । তিনি আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন ।

তিনি আরো বলেন , এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর