আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
আজ সোমবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এ দিন ৮ টা ৩৬ মিনিত ৩০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে বেলা ১ টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে । ১১ টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে । গ্রহণটির সর্বোচ্চ মাত্রা ১.১৯৫৩ ।তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না । উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে দেখা যাবে । পশ্চিম ইউরোপ ও উত্তর – পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিক ভাবে দেখা যাবে ।
এটি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণে বিশ্বের বেশ কয়েকটি স্থান থেকে সুপার ব্লাড মুন দেখা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা । অন্যান্য দিনের তুলনায় চাঁদ ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল থাকবে এদিন ।
২০১৯ সনে মোট তিনটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ সংঘটিত হবে । কেবল ১৬ জুলাই এর চন্দ্রগ্রহণ এবং ২৬ ডিসেম্বর এর সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে ।
ছবিঃ সংগ্রহ

