আজ বিশ্ব মিতব্যয়ী দিবস
আজ বিশ্ব মিতব্যয়ী দিবস
আজ বিশ্ব মিতব্যয়ী দিবস । প্রতি বছর ৩১ অক্টোবর দিবসটি পালন করা হয় ।
১৯২৪ সালে মিলানে বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে আসছে।
দিবসটি উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে , প্রতিবছর বিশ্বে প্রায় ১৩০ কোটি টন খাদ্য নষ্ট হয় , যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ কোটি টাকা। অথচ বিশ্বে প্রতিদিন ১৭ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করে । সমাজের উঁচু শ্রেণির মানুষ অপচয় করে কোটি কোটি টাকার খাবার, আর এর মাশুল দিতে হয় হতদরিদ্র মানুষগুলোকে।
ছবিঃ সংগ্রহ

