শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস । ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয় ।

এবারের প্রতিপাদ্য বিষয় , ‘ শিক্ষার অধিকার মানে হচ্ছে উপযুক্ত শিক্ষক পাওয়ার অধিকার ।’

ইউনেস্কোর উদ্যোগে  প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে  পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে , বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয় । বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে ।

ইউনেস্কো বলছে, বিশ্বে বর্তমানে ২৬ কোটি ৪০ লক্ষ শিশু বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাপী প্রায় সাত কোটি নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন। মেয়ে শিশু , প্রতিবন্ধী , শরণার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই শিক্ষার্থী ও শিক্ষকের ব্যবধান অনেক বেশি । এই ব্যবধান দূর করতে সকলকে এগিয়ে আসতে হবে ।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর