বিশ্ব শিশু দিবস

আজ বিশ্ব শিশু দিবস

আজ বিশ্ব শিশু দিবস । প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় দিবসটি । দিবসটিকে ঘিরে শিশু অধিকার সপ্তাহ – ২০১৯ শুরু হচ্ছে আজ থেকে ।

এবারের প্রতিপাদ্য বিষয় , ‘ আজকের শিশু আনবে আলো , বিশ্বটাকে রাখবে ভালো । ‘

দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয় , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন। বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের প্রথম দিন (৭ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শিশুদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ।

আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং দুপুর ১২টায় শিশুর প্রারম্ভিক যত্ন , বিকাশ ও সুরক্ষাবিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে ।

১১ অক্টোবর সকাল ৯টায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা আর ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে পথশিশুদের নিয়ে সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর সকালে ব্র্যাকের আয়োজনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর ১৪ অক্টোবর সকালে শিশু একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর