রাণী এলিজাবেথ

আজ ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন

আজ ২১ এপ্রিল ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। এটি রানীর ৯৪তম জন্মদিন। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে তার জন্মদিনে গান স্যালুট থাকছে না। এমনকি বিশেষ কোন আয়োজনও থাকবে না। বর্তমান পরিস্থিতিতে রানী এই ধরনের কোনো আয়োজনকে উপযুক্ত মনে করছেন না। বাকিংহাম প্যালেসের সূত্রে বার্মিংহাম লাইভ এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ডিজিটাল-সংস্কৃতি, মিডিয়া এবং স্পোর্ট বিভাগ বিভাগ পতাকা-উত্তোলণ প্রটোকল নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে- বর্তমান পরিস্থিতিতে সকলেই এই পরামর্শটি অনুসরণ করতে সক্ষম হবে আশা করি না। তারপরও নির্ধারিত সামাজিক দূরত্বের নির্দেশিকাটি অনুসরণ করা উচিত সবার।

সূত্র জানায়, জন্মদিন উপলক্ষ্যে জুনে কোন ট্রুপিং (কালার) থাকবে না। রানীর জন্মদিন উপলক্ষ্যে বিকল্প কোন পরিকল্পনাও নেই। ইস্টার ও ব্যাংক হলিডে শেষে রানী চলমান লকডাউন বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, আমরা পরস্পরকে আলাদা রেখে, অন্যকে সুরক্ষিত রাখি।

প্রতিবার জন্মদিনে রানীকে সম্মান জানিয়ে সশস্ত্র সালাম জানানোর রীতি রয়েছে। রাজকীয় পরিবারের স্মারক হিসেবেই এটি করা হয়, যা এবার করতে মানা করেছেন তিনি। তার বরাত দিয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামারী পরিস্থিতিতে রানী মনে করেন, সশস্ত্র সালাম জানানোর এ রীতি পালন করা সমীচীন হবে না। ৬৮ বছরের রাজত্বে এবারই প্রথম এ আয়োজন বাদ দিয়ে পালন করা হবে রানীর জন্মদিন।

জন্মদিনের অন্যান্য আয়োজনও সংক্ষিপ্ত করা হয়েছে। এবার জন্মদিনটি রানী ঘরোয়াভাবেই পালন করতে যাচ্ছেন। যেখানে ফোন ও ভিডিওকলগুলোও ব্যক্তিগত পর্যায়ে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর