আলাস্কায় বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
আলাস্কায় বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে আলাস্কায় তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এরআগে আলাস্কায় ১৯৫৪ সালের ২৭ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৭ ডিগ্রি। উত্তর মেরুর ফেয়ারব্যাঙ্কসে অবস্থিত জাতীয় আবহাওয়া পরিষেবা অফিস সূত্রে এ তথ্য জানানো হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১৫০ মিটারের নিচে নেমে গেছে। একইসঙ্গে চলমান শৈত্যপ্রবাহ আগামী আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।
তবে ৩১ ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সে সময় একটি পশ্চিমা ঝড় আঘাত হানতে পারে। এসময় বৃষ্টির সঙ্গে শিলা পড়ার সম্ভাবনা রয়েছে।
গত প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লির তাপমাত্রা ক্রমাগত কমছে। মূলত ১৪ ডিসেম্বরের পর তাপমাত্রা কমার প্রবণতা শুরু হয়। এতে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যাপক ব্যহত হচ্ছে।
এদিকে লাদাখে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার বেটলস শহরে শুক্রবার সকালে তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজ করছে।গত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা।
ছবিঃ সংগ্রহ

