ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা
ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা
ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে । দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রোববার এক টেলিভিশন ঘোষণায় বলেছেন , একটি আঞ্চলিক রাজ্যে তাকে হত্যা করা হয় ।
প্রধানমন্ত্রী আবি সামরিক পোশাকে জাতীয় টেলিভিশনে বলেন , সেনাবাহিনী প্রধান সিরি মেকননেনকে গুলি করে হত্যা করা হয়েছে । তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায় নি ।
ইথিওপিয়ায় ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ রয়েছে , এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না । খবর এএফপি’র ।
আদ্দিস আবাবায় গোলাগুলি এবং আমহারা অঞ্চলের প্রধান নগরী বাহির ডারে সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্কতা জারি করেছে ।
এর আগে প্রধানমন্ত্রী’র অফিস ঘোষণা দেয় , দেশের স্বশাসিত নয়টি অঞ্চলের একটি আমহারা রাজ্যে এ ক্যু সংঘটনের চেষ্টা করা হয় ।
প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো বিবৃতিতে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয় নি । এতে বলা হয় , আমহারা রাজ্যের এই হামলাকারীরা দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । সকল ইথিওপিয়ান এই অবৈধ পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং এই হামলাকারীদের দমনে ফেডারেল সরকার সম্পূর্ণ সক্ষম ।
ছবিঃ সংগ্রহ

