ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধ্বস
ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভূমিধস
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৬০ জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করছে ক্তৃপক্ষ । এতে একজনের মৃত্যু ও তেরো জন আহত হওয়ার খবর জানিয়াছে দেশটির দুর্যোগ সংস্থা । খবর এএফপি’র ।
সংস্থাটি এক বিবৃতিতে জানায় , মঙ্গলবার সন্ধ্যায় সুলাওয়েসি দ্বীপে এ ঘটনা ঘটে । খনি ধসের কারণে সেখানে ভূমিধস হয় । উদ্ধার কর্মীরা ধ্বংসস্থুপের ভেতর জীবিতদের সন্ধানে অভিযান চালাচ্ছে । পুলিশ , সামরিক ও ইন্দোনেশিয়ার রেড ক্রস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে । তবে দূরবর্তী প্রত্যন্ত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে ।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো বলেন , ‘ ধবংসস্থুপের নিচে প্রায় ৬০ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে । আটকে পড়া শ্রমিকরা কি অবস্থায় রয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি ।
ইন্দোনেশিয়ায় প্রায়ই অবৈধভাবে বিভিন্ন খনিতে কার্যক্রম চলে । যাতে হাজার হাজার শ্রমিক জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ।
ছবিঃ সংগ্রহ

