ইয়েমেনে হামলায় সাত শিশু নিহত – ইউনিসেফ
ইয়েমেনে হামলায় সাত শিশু নিহত – ইউনিসেফ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে , ইয়েমেনের তায়েজ নগরীতে গত সপ্তাহে এক হামলায় সাত শিশু নিহত হয়েছে ।
ইউনিসেফ জানায় , ‘ নিহতদের বয়স ৪ থেকে ১৪ বছরের মধ্যে । শুক্রবার এক হামলায় তারা নিহত হয় ।‘
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে ইউনিসেফ জানায় , ‘ এনিয়ে গত ১০ দিনে তায়েজ ও সানার কাছে সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ালো ।‘ খবর এএফপি’র ।
ইয়েমেনে চার বছরের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে । ফলে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজন পড়ে ।
চলমান সংঘাতে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে । এদের অধিকাংশই বেসামরিক লোক ।
ছবিঃ সংগ্রহ

