ঈদে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ , ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ঐ দিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
ছবিঃ সংগ্রহ

