এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৭ জুলাই
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৭ জুলাই
উচ্চ মধ্যমিক সার্টিফিকেট ( এইচএসসি ) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ জুলাই বুধবার ।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসে । এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন । এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লক্ষ ৩৮ হাজার ৫৫০ জন , মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লক্ষ ২৪ হাজার ২৬৫ জন । মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৫৮০টি ।
প্রথা অনুযায়ী , ১৭ জুলাই সকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ড চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন । পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী । সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ।
ছবিঃ সংগ্রহ

