এসএসসি পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। সকল শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) ও সমমানের পরীক্ষাসমূহ আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সম্পর্কে বলেন, অনিবার্য কারণে সকল শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহ শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে তিনি জানান। বিস্তারিত তথ্য বোর্ড ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর