এসএ গেমস

এসএ গেমসে বাংলাদেশের দীপু চাকমার স্বর্ণ জয়

নেপালে অনুষ্ঠিত ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের দীপু চাকমা । তায়াকোয়ানদো ইভেন্টে এ পদক জেতেন তিনি ।

আজ সোমবার সকালে তিনি এ পদক লাভ করেন। এদিন, সকালে কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দিনের শুভ সূচনা করেছিলেন হুমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন হোমায়রা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিপু চাকমা বলেন, খুবই ভালো লাগছে। এক প্রকার ঘোরের মধ্যে আছি। বাংলাদেশকে প্রথম সোনা দিতে পেরে আমি গর্বিত। ১৯ বছর অনুশীলনের পর প্রথম এসএ গেমসে সোনা জিতলাম।

এছাড়া আজ পুরুষ ভলিবলে ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক।

রোববার থেকে নেপালের কাঠমুন্ডু ও পোখারায় শুরু হয়েছে এসএ গেমসের এবারের আসর ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর