কাবা

ওমরাহ্‌র নিবন্ধন শুরু ১৯ জুলাই থেকে

চলতি বছরের হজ্জ মৌসুম শেষ হওয়ার পর সৌদি আরব ওমরাহ্‌ পালনের কার্যক্রম শুরু করছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরাহ্‌ মৌসুম শুরু হবে। ওমরাহ্‌ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

বুধবার (১৩ জুলাই) সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ্‌ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজ্জ যাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজ্জের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজ্জ যাত্রীদের হজ্জের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজ্জ যাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেওয়া হতে পারে। বাণিজ্যিক নিবন্ধনের সাথে সম্পর্কিত নথি এবং ডেটা সংযুক্ত করার সাথে তাদের পোর্টালে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, হজ্জ যাত্রীদের ভ্যাকসিন গ্রহণসহ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হজ্জ যাত্রীদের নিজ দেশে অনুমোদিত টিকাদানের ছাড়পত্র সংযুক্ত করতে হবে।

সফলভাবে এই বছরের হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করেছে সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর অনেকটা স্বাভাবিক ছিল এবারের হজ্জের চিত্র। বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম এতে অংশ নেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর