ওমরাহ্’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী
ওমরাহ্’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ্ পালন করেছেন । চার দিনের সরকারি সফরে তিনি সৌদি আরব অবস্থান করছেন ।
প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা তাওয়াফ করেন এবং এরপর সাফা ও মারওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন । এ সময় তিনি দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যহত শান্তি , সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন । প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও ওমরাহ্ পালন করেন ।
ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ( ওআইসি )’র ১৪ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান ।
প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসি’র ১৪ তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন ।
সৌদি আরব সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী পবিত্র মক্কা নগরীর মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মুবারক জিয়ারত করবেন এবং মসজিদে নামাজ আদায় করবেন ।
সৌদি আরবে চার দিনের সফর শেষে আগামীকাল শেখ হাসিনা ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ।
জাপান , সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ।
ছবিঃ সংগ্রহ

