ওয়ান’ডে ক্রিকেটে মরগানের বিশ্ব রেকর্ড
ওয়ান’ডে ক্রিকেটে মরগানের বিশ্ব রেকর্ড
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান । মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা হাকিয়ে এ রেকর্ড গড়েন তিনি । এদিন আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৯৭ রান ।
এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কার রেকর্ডের অধিকারী ছিলেন রোহিত শর্মা , এবি ডি ভিলিয়ার্স , ক্রিস গেইল ও মরগান । ২০১৫ সনের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি ছক্কা হাকিয়েছিলেন মরগান । ওই ম্যাচে তিনি করেছিলেন ২১৫ রান । চলমান বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাকিয়ে তার আগের রেকর্ড টপকে যান এ ইংলিশ অধিনায়ক । ইংল্যান্ডের পক্ষে ৭১ বলে ১৪৮ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন মরগান ।
ছবিঃ সংগ্রহ

