ওয়ার্ল্ড র‍্যাংকিং

ওয়ার্ল্ড র‍্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান !   

ওয়ার্ল্ড র‍্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১তম অবস্থানে রয়েছে । আর এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অর্জিত স্থান ১২৭তম । যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কিউএস তাদের সাম্প্রতিক জরীপে এ তথ্য প্রকাশ করেছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বিবেচনায় যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘কিউএস’  র‍্যাংকিং মূল্যায়ন করে থাকে । উল্লেখ্য , যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোর ওপর সম্প্রতি একটি জরীপ প্রকাশ করে । এতে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান না থাকায় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‍্যাংকিং-এর বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে এবং শিক্ষার মান ও র‍্যাংকিং উন্নয়নের প্রয়াস অব্যাহত রেখেছে ।

ওয়ার্ল্ড র‍্যাংকিং

ছবিঃ সংগ্রহ   

আরও খবর