জম্মু-কাশ্মীর

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল

জম্মু – কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার । একই সঙ্গে জম্মু – কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । ফলে রাজ্যের মর্যাদা হারাল কাশ্মীর ।  

সোমবার ( ৫ আগস্ট ) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন । ফলে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু – কাশ্মীর ও লাদাখ । দুটি জায়গাতেই দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে ।   

সংসদের শুরুতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার ঘোষণা করেন অমিত শাহ্‌ । ঘোষণার সাথে সাথেই বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করেন । এসময় কয়েক মিনিট মুলতুবী হয়ে যায় অধিবেশন । পরে অধিবেশন শুরু হলে বিরোধীদের হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তবে জম্মু-কাশ্মীরের বিধানসভা থাকবে ।

দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক শীর্ষ নেতা গৃহবন্দী অবস্থায় রয়েছেন । উপত্যকার বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর