কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
মধ্যপ্রাচ্যের উপদ্বীপ দেশ কুয়েতে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
একইদিনে সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস । ইরাকের মেসান প্রদেশে ৭ জুন তাপমাত্রা ছিল ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস । ১০ জুন ভারতের রাজস্থানের চুরু শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে , বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস । ১৯১৩ সনের ১০ জুলাই এ তাপমাত্রা রেকর্ড করা হয় ।
ছবিঃ সংগ্রহ

