ক্যালিফোর্নিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ক্যালিফোর্নিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯ । শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানায় ।
সংবাদমাধ্যমের খবরে বলা হয় , শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কের্ন প্রদেশের রিডগেক্রেস্ট শহরের কাছেই ৬.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ।
প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক রেকর্ড করা হলেও , পরবর্তীতে তা ছয় দশমিক নয় বলে জানায় ইউএসজিএস ।
গত বৃহস্পতিবার ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছিল ঐ অঙ্গরাজ্যে । বিগত দু’দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি ।
ছবিঃ সংগ্রহ
[aps-get-count social_media=”facebook” count_format=”default/comma/short”]

