বৃষ্টি আবহাওয়া

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল- এর প্রভাবে দেশের তিন বিভাগে আকাশ আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ নন্বর (পুন:) ০২ নন্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও খবর