ফণি

ঘূর্ণিঝড় ‘ ফণি ‘ আজ বাংলাদেশ অতিক্রম করছে

প্রবল ঘূর্ণিঝড় ‘ ফণি ‘ আজ বাংলাদেশ অতিক্রম করছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চল এলাকায়  অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ ফণি ‘ আরও উত্তর – উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে আজ সকাল ৬ টায় সাতক্ষীরা , যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পার্শ্ববর্তী এলাকায় আবস্থান করছিল ।

আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপর আরও উত্তর – উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে । ঘূর্ণিঝড়ের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে , সারাদেশে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে । ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃমিঃ-র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃমিঃ যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । সাগর উত্তাল থাকবে ।

মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । উপকূলীয় জেলা চট্টগ্রাম , নোয়াখালী , লক্ষ্মীপুর , ফেনী , চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে । কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে । উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর