চট্টগ্রাম বিভাগের পাহাড়ী অঞ্চলে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে
চট্টগ্রাম বিভাগের পাহাড়ী অঞ্চলে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে
মৌসুমী বায়ুর প্রভাবে অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, বরিশাল,ময়মনসিংহ,সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা,চট্টগ্রাম,বরিশাল,সিলেট ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কুড়ি অঞ্চলের অভ্যন্তরীণ নদ ও নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদ ও নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

