চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল
চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল
করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ১৯৫৬ সালের পর এবারই নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। খবর, ফ্রান্স টুয়েন্টি ফোর, দ্য হিন্দুস্থান টাইমস।
৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে এই নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।
খবরে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান, করোনা মহামারির কারণে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে না।
উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
ছবিঃ সংগ্রহ

