শিক্ষা

চলতি বছর জুন মাসে এসএসসি পরীক্ষা এবং আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

চলতি বছরের এসএসসি পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

রোববার ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে  বলা হয়েছে, উল্লেখিত সময়ে এ দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্র বিষয়ের পুর্নবিন্যাস করা পাঠ্যসূচি আরো বেশি পরিমার্জন করে পুর্নবিন্যাস করা হয়েছে।

এই অফিস আদেশটি দেশের সব শিক্ষা বের্ডে পাঠানো হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর