চীনের সেতু

চালু হল চীনের বহু প্রত্যাশিত সেতু

অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু।চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই সেতুর উদ্বোধন করেন। প্রথম নির্মাণকাজ শুরু করার নয় বছর পর চালু হলো এই সেতু।

‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ সমুদ্রের ওপর বিশ্বের অন্যতম বড় সেতু। ২ হাজার কোটি ডলার ব্যয়ে তৈরি সেতুতে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে। সেতুটি নির্মাণ নিয়ে ব্যাপক বিতর্ক হয় চীনে। নির্মাণকাজ কয়েকবার পিছিয়ে যায়। কিন্তু দেশটি সমালোচনাকে পাশ কাটিয়ে নির্মাণ করে সেতুটি।

কাল থেকে সেতুটি যাতায়াতের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। এই সেতু দিয়ে ম্যাকাও ও হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবে। চীনের নদী পার্ল রিভারের ওপর দিয়ে সেতুটি সমুদ্র পার হয়ে চলে গেছে ওপারে। হংকং থেকে ম্যাকাওয়ে সড়কপথে যাতায়াতে তৈরি এ সেতু ৫৫ কিলোমিটার দীর্ঘ ।  সেতুটি নির্মাণের সময় প্রায় ১৮ জন কর্মীর মৃত্যু হয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর