প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিয়েন আনমেন স্কয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন

পুস্পস্তবক অর্পণের পর চীনের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছলে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায় । এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগলে করুন সুর বেজে ওঠে

পরে প্রধানমন্ত্রী গ্রেট হল অব পিপলে চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেস ( এনপিসি ) চেয়ারম্যান লি ঝাং সু’র সাথে এক বৈঠকে মিলিত হন ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর