চীন

চীন ও বাংলাদেশের মধ্যে ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর

চীন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে আজ ৯টি চুক্তি স্বাক্ষর করেছে । এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওসি এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা , বিনিয়োগ , বিদ্যুৎ , সংস্কৃতি এবং পর্যটন সংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্মারক

আজ সকালে গ্রেট হল অব পিপল-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয় ।

বৈঠক শেষে উভয় নেতার উপস্থিতিতে দু’দেশের মন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধবতন কর্মকর্তাগণ এতে স্বাক্ষর করেন , পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক একথা জানান

স্বাক্ষরিত চুক্তিগুলো হচ্ছে –

১ . রোহিঙ্গা  শরণার্থীদের খাদ্য সাহায্য সংক্রান্ত এলওসি ( লেটার অব এক্সচেঞ্জ )। এর আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য চীন ২ হাজার ৫শ মেট্রিক টন চাল সরবরাহ করবে ।

২. সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন কর্মসূচি নিয়ে সমঝোতা স্মারক

৩. ইয়ালু ঝাংবো ও ব্রহ্মপুত্র নদীর তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক ও তা বাস্তবায়ন পরিকল্পনা ।

৪. ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবাস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ।

৫. বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে অর্থনীতি ও কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তি

৬. ইনভেস্টমেন্ট কোঅপারেশন ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা নিয়ে সমঝোতা স্মারক ।

৭. পিজিসিবি প্রকল্পের আওতায় বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক জোরদার প্রকল্পের জন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট

৮. ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে গভর্নমেন্ট কনসেশনাল লোন এগ্রিমেন্ট ।

৯. ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে প্রিফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট লোন এগ্রিমেন্ট ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর