প্রধানমন্ত্রী

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়ানডে ম্যাচ সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বাংলাদেশ দল গত বুধবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ছয় উইকেটে, শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে এবং আজ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ১২০ রানে পরাজিত করে।

প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করায় দলের খেলোয়াড়, কোচ ও জাতীয় দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর