জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০-এর সময়সূচীর পরিবর্তন
জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০-এর তারিখ পরিবর্তন
অনিবার্য কারণবশত হাম-রুবেলা ক্যাম্পেইনের সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ ২৯ফেব্রুয়ারি -২১মার্চ এর পরিবর্তে ১৮মার্চ – ১১এপ্রিল অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইন সুষ্ঠভাবে পরিচালনার জন্য শিশু রেজিস্ট্রেশন, মাইক্রোপ্ল্যানিং, প্রশিক্ষণ ও অবহিতকরণ সভাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য সময়সূচির এই পরিবর্তন করা হয়েছে।
১৮ মার্চ থেকে ২৪ মার্চ প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আর ২৮ মার্চ থেকে ১১এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত/ স্থায়ী টিকাদান কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এই সময়ের মধ্যে নয় মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিতে হবে।
পূর্বে হামের টিকা বা এমআর টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও ঐ বয়সের সকল শিশুকে ১ ডোজ এম-আর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।
ছবিঃ সংগ্রহ

