টুইটারে নিষিদ্ধ হচ্ছে সকল প্রকার রাজনৈতিক বিজ্ঞাপন
টুইটারে নিষিদ্ধ হচ্ছে সকল প্রকার রাজনৈতিক বিজ্ঞাপন
বিশ্বব্যাপী সকল প্রকার রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার । এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ২২ নভেম্বর থেকে । এ বিষয়ে পূর্ণ বিবরণী পাওয়া যাবে ১৫ নভেম্বর ।
টুইটার বুধবার জানায় , তারা বিশ্বব্যাপী তাদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের ভুল তথ্য দেয়া বিষয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে তারা এ পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর এএফপি’র ।
বুধবার টুইটারে দেয়া এক বার্তায় প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন , যাচাই না করা বিভ্রান্তিকর তথ্য এবং একেবারে ভুয়া খবর পরিবেশনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান সমস্যার ব্যাপারে কোম্পানিটি মেশিন লানিং বার্তা সংশোধনে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
ডরসি বলেন, টুইটারের নতুন নীতিমালায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে। এ নীতিমালার বিস্তারিত আগামী মাসে প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন , ‘আমরা কেবলমাত্র প্রার্থীর বিভিন্ন বিজ্ঞাপন বন্ধের বিষয় বিবেচনায় রেখেছি। ‘
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজার ব্রাড পারস্কেল বলেন , এটা আসলে ট্রাম্প ও কনজারভেটিভদের কণ্ঠরোধ করার প্রয়াস। তবে ডেমেোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের মুখপাত্র বিল রুসো বলেন , ‘ এটা ভালো খবর যে গণতান্ত্রিক ব্যবস্থায় ‘টাকা’ জিতছে না । ‘
ছবিঃ সংগ্রহ

