ঠাকুর শান্তি পুরস্কার

ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আঞ্চলিক শান্তি – সমৃদ্ধি বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘ ঠাকুর শান্তি পুরস্কার – ২০১৮ ‘ প্রদান করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করেছে ।

শনিবার নয়াদিল্লিতে হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়।

এশিয়াটিক সোসাইটি সম্মাননা পত্রে বলেছে, শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নির্মূল এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করে তাকে সম্মান জানাচ্ছে।

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীর উৎসর্গ করে বলেন, ‘ বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’

উল্লেখ্য , ঠাকুর শান্তি পুরস্কার দুই বছর পর পর দেওয়া হয়। এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা , ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মেঘাবতী সুকর্ণপূর্তি , নোবেল বিজয়ী অমর্ত্য সেন এবং কৈলাশ সত্যার্থীসহ আটজন বিশিষ্ট ব্যক্তি ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর