ঢাকা

ঢাকা উত্তরে আতিকুল ও দক্ষিণে তাপস মেয়র নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা দক্ষিণে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অর্থাৎ ধানের শীষের চেয়ে তাপস ১ লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত ফলাফল ঘোষণা মঞ্চ থেকে দক্ষিণ সিটি নির্বাচনে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন রাতে ফলাফল জানান।

এর আগে সকাল ৮টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

ঢাকা উত্তরে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৪১ ভোট। আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে ছিলেন ১ লাখ ৭২ হাজার ৯৬১ ভোটে।

এদিকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছবিঃ সংগ্রহ

আরও খবর