তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল – জাতিসংঘ মহাসচিব
তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল, এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই বছর খরা, দাবানল ও বন্যাও দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত। এসব পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়।
গুতেরেস বলেন, চরমভাবাপন্ন ও মন্দতর আবহাওয়ার কারণে ভয়াবহ প্রাণশঙ্কায় রয়েছে মানুষ। বিশেষ করে বন্যা ও খরায় নির্বিচারে আক্রান্ত হওয়ার কারণে অনেকেই আজ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।
প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো- স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসাম্যের বিরুদ্ধে লড়াই।
ছবিঃ সংগ্রহ

