আবহাওয়া

তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

আগামী তিন দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনা ও সাতক্ষীরায় ৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর